বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) পটিয়া স্টুডেন্টস’ ফোরামের আয়োজনে “নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীনদের উষ্ণ অভ্যর্থনা এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেয় সংগঠনটি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে সংগঠনটির সভাপতি মো: রাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইমতিয়াজের সঞ্চালনায় এ নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ফোরামের কার্যক্রম, পারস্পরিক বন্ধন এবং ভবিষ্যতে সবার উন্নতিতে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো: ইমতিয়াজ বলেন, প্রতিবছর শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় চান্স পায়, আমরা চেষ্টা করি প্রতিবছর আমাদের পটিয়ার জুনিয়র ভাই-বোনদের সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়ার। অনুষ্ঠানে অনেক সিনিয়র ক্যাম্পাস জীবন এবং ক্যারিয়ার নিয়ে ফ্রেশারদের অনুপ্রেরণা, পরামর্শ দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবছরও আমরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি।
এ সময় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দীন। এছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ কাউসার হোসেন।