সিলেট অফিস
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৭ পিএম
ফাইল ফটো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নবনির্মিত তিনটি হলের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিজয় ২৪ হল’। মেয়েদের প্রথম ছাত্রী হলের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা হল’ এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘ফাতিমা তুজ জাহরা হল’ রাখা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত তিনটি আবাসিক হলের মধ্যে ছেলেদের নতুন হলের নাম রাখা হয়েছে ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক হলের নামকরণ করা হয়েছে ‘এম. সাইফুর রহমান হল’। পাশাপাশি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।