× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রাফি ও সাধারণ সম্পাদক শাহেদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৭ পিএম

বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল জাবের রাফি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ।

বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল জাবের রাফি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: আব্দুল্লাহ আল জাবের রাফি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দৈনিক রূপালী বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহেদ।

নব নির্বাচিত সভাপতি মো: আব্দুল্লাহ আল জাবের রাফি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার-২ ইহসান ইলাহী সাবিক।

নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৌমিক সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হন আলভী আহমেদ ও রাতুল সাহা, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: মাহদী হাসান চৌধুরী, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: রাফি সারোয়ার ও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন তারেক রহমান।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিএফইউজে-এর সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা