× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকসু নির্বাচন

ভিপি পদে নেই নারী প্রার্থী

সোহেল রানা, চবি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৩ পিএম

ভিপি পদে নেই নারী প্রার্থী

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দানের কার্যক্রম। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও অ-রাজনৈতিক এবং স্বতন্ত্র জোটগুলো থেকে মোট ১১টি প্যানেল ঘোষণা করা হয়েছে। চাকসু নির্বাচনে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ৪৮ জন নারী শিক্ষার্থী রয়েছেন, যা নির্বাচনে নারী প্রতিনিধিত্বের নতুন এক মাত্রা তৈরি করেছে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এতে নারী প্রার্থীর সংখা ৪৮ জন থাকলেও সহসভাপতি (ভিপি) পদে নেই কোনো নারী। 

এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাংলাদেশে নারীরা এখনও অনেকটা পিছিয়ে। চাকসুতে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আগামী বছর নারীদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, নির্বাহী সদস্য পদে ৬ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৩ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ১ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ১ জন ও সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চাকসু রাজনৈতিক ও অ-রাজনৈতিক এবং স্বতন্ত্র জোটগুলো থেকে মোট ১১টি প্যানেলের মধ্যে ছাত্রদলের প্যানেলের মধ্যে রয়েছেনÑ ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক শাফকাত শফিক, নির্বাহী সদস্য প্রার্থী নুসরাত জাহান।

ছাত্রদলের প্যানেলের সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক শাফকাত শফিক বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২৪-এর আন্দোলনে সক্রিয় ছিলাম। আমি চাই এমন একটি ক্যাম্পাস যেখানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে জ্ঞানার্জন করতে পারবে, মেধার বিকাশ ঘটাবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। এই চাওয়া থেকেই নির্বাচনে অংশ নেওয়া।

ছাত্রশিবিরের এক্সক্লুসিভ প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটে’র মধ্যে রয়েছেন সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, সমাজসেবা ও পরিবেশ তাহসিনা রহমান, নির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদাউস সানজিদা। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ এ রয়েছেন ছাত্রী কল্যাণ সম্পাদক মারজান বেগম, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার।

সহ ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক প্রার্থী জন্নাতুল ফেরদাউস রিতা বলেন, মেয়েদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে নির্বাচন করছি। আমি কোনো দল করি না। তবুও শিবিরের সঙ্গে জোট করেছি। কারণ, আমার কাছে মনে হয়েছে, ৫ আগস্টের পরে তারা সবচয়ে বেশি শিক্ষার্থীদের কাছাকাছি পৌঁছতে পেরেছে। সুতরাং তাদের সঙ্গে জোট করলে আমার কাজের জায়গাটা বেড়ে যাবে বলে আমার কাছে মনে হয়েছে। 

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে রয়েছেন এজিএস পদে জান্নাতুল ফেরদৌস, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সারাহ চৌধুরী, সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক মারিয়া আলম, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার মাহি, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা। 

বাম সংগঠনগুলোর প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’ সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে কলতানের সভাপতি শামসুন্নাহার রুমী, ছাত্রী কল্যাণ বিষয়কসম্পাদক পদে নারী অঙ্গনের সংগঠক মোসা. সুমাইয়া, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে লড়ছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা। 

আজ ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা