× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৬ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৬ পিএম

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে অফিসার সমিতি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টায় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আয়োজিত অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে আমাদের যে দাবি ছিল তা পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। সংগত কারণে আমরা আপাতত আমাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করলাম। প্রশাসনকে সাতদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আশা করছি, প্রশাসন এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন। অন্যথায়, সাতদিন পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা