× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় রুয়েটের ১৪ শিক্ষক

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২২ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসভিয়ার যৌথভাবে প্রকাশিত এই তালিকায় গবেষণা আউটপুট, সাইটেশন, এইচ-ইনডেক্সসহ বিভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করে বিশ্বসেরা গবেষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা রুয়েটের ১৪ জন শিক্ষকদের তালিকায় রয়েছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, সিএসসি বিভাগের মহিউদ্দিন আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বরুণ কুমার দাস, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মাসুদ রানা ও অলোক কুমার পল।

এছাড়াও তালিকায় রয়েছেন এমটিই বিভাগের সজল কুমার দাস, ইসিই বিভাগের মো. নাহিদুজ্জামান, ইটিই বিভাগের মো. রাবিউল হাসান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগের জি. কে. এম. হাসানুজ্জামান, ইটিই বিভাগের তুষার কান্তি রায়, মো. আহসান হাবিব, মো. মেহেদী হাসান এবং আবদুল্লাহ আল কাফি।

উল্লেখ্য, প্রতি বছরই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসভিয়ার যৌথভাবে এই তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্বব্যাপী লক্ষাধিক গবেষকের মধ্যে থেকে শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে একজন গবেষকের একাডেমিক প্রভাব, বৈজ্ঞানিক অবদান ও বৈশ্বিক স্বীকৃতি নির্ণয় করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা