× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবিতে ছাত্র রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিলেট অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম

শাবিপ্রবিতে ছাত্র রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া প্রজ্ঞাপনটি স্থগিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরের অনুমোদনক্রমে এখন থেকে ক্যাম্পাসে করা যাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, প্রক্টরিয়াল বডির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি স্থগিত করা হলো এবং ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক সকল রাজনৈতিক কর্মকাণ্ড প্রক্টরের অনুমোদনক্রমে করা যাবে। তবে সকল একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে মিটিং-মিছিল নিষিদ্ধ থাকবে। শাকসু নির্বাচনে প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক অনুষ্ঠান হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে করা যেতে পারে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় ১০ মাস ধরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। তবে শাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে গত সপ্তাহে সুপারিশ করে প্রক্টরিয়াল বডি। এর আগে গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। সম্প্রতি শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা