বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৪ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক শিক্ষার্থী বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন। । তারা হলেন বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) প্রক্টর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ ফেরদৌস রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ ।
পরপর দুই বছর বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় তারা স্থান পেয়েছেন। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা Elsevier ও Stanford University যৌথভাবে বিশ্বের শীর্ষ গবেষকদের যে তালিকা প্রকাশ করে, তাতে তারা ২০২৪ ও ২০২৫ সালে অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে জানা যায়,সহযোগী অধ্যাপক ড.ফেরদৌস রহমান মূলত Physics & Astronomy ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন এবং তার উপক্ষেত্র Applied Physics। তিনি বিশ্ব র্যাংকিংয়ে ৬৯ হাজার ৫৮৫তম স্থানে রয়েছেন। একই সঙ্গে Applied Physics উপক্ষেত্রে তার অবস্থান ৫৯৫তম। তার H-index ৩০ এবং Hm-index ৮, যা তার গবেষণার প্রভাব ও গ্রহণযোগ্যতাকে আন্তর্জাতিকভাবে প্রমাণ করে।
Stanford ও Elsevier-এর এই তালিকা তৈরি করা হয় গবেষকদের প্রকাশনা, সাইটেশন, H-indexসহ নানা বৈজ্ঞানিক পরিমাপের ভিত্তিতে। বিশ্বের লক্ষাধিক গবেষক থেকে প্রভাবশালী বিজ্ঞানীদের আলাদা করে এই তালিকা প্রস্তুত করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ শওকাত আলী বলেন,যারা গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন তাদেরকে অভিনন্দন । অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে গবেষণায় অংশগ্রহণ করতে হবে। তাদের জন্য আমি ফান্ডের ব্যবস্থা করেছি।