× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯ পিএম

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে সহ-সভাপতি (ভিপি), মোঃ শাফায়াত হোসেনকে সাধারণ সম্পাদক (জিএস) ও আইয়ুবুর রহমান তৌফিককে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন চাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলের বাকী সদস্যরা হলেন- খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী আজহারুল ইসলাম বিপশুব, সহ খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী জয় বড়য়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রার্থী মোঃ মোজাম্মেল হক হৃদয়, সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রার্থী শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক প্রার্থী তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক প্রার্থী শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক প্রার্থী নুজহাত জাহান, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক প্রার্থী শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক প্রার্থী মোঃ ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক প্রার্থী ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক প্রার্থী ইমাম হাসান।

এছাড়া, স্বাস্থ্য সম্পাদক প্রার্থী মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক প্রার্থী মোঃ সায়েম উদ্দিন আহমেদ, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক প্রার্থী ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী মোঃ জাবেদ এবং সদস্য পদে ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন এবং তায়েফ হোসেন ইমন।

প্যানেল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্যানেল ঘোষণার পর নাছির উদ্দীন বলেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, আমরা বিভিন্ন ছাত্রসংগঠনের সাথে জোটের আলোচনা করছি। শিক্ষার্থীদের স্বার্থে যাদের প্রয়োজন আমরা তাদের সাথে জোট করবো। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শুধু নয় আরো ৫ টা প্যানেল নির্বাচন বয়কট করেছিল।

এবারের হল সংসদ নির্বাচনে ১৪ টি হল ও একটি হোস্টেল সংসদে শেষ দিনে বিক্রি হয়েছে ৬৩৪টি ফরম। এর আগে গত তিন দিনে বিক্রি হয়েছিল ৬০০টি ফরম। সব মিলিয়ে হল সংসদের ২০৬টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৬৩৪টি ফরম। এদিকে, চাকসুতে মনোনয়নপত্র বিক্রয় হয়েছে ৫২৮টি। চাকসু ও হল সংসদ চারদিনে সবশেষ মোট মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে ১১৬২টি।

আজ ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। আগামী ১২ অক্টোবর চাকসু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা