× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮ এএম

সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সারা দেশের বিভিন্ন কলেজ ওরিয়েন্টেশনের মাধ্যমে একাদশ শ্রেণির প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এর আগে রবিবার ভর্তি কার্যক্রমের শেষ দিনে নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি ফি পরিশোধের মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি ও ক্লাস শুরুর পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। সেই লক্ষ্য অনুযায়ী এবারও নির্ধারিত সময়সীমার মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানান, তৃতীয় ধাপ ও সর্বশেষ মাইগ্রেশনের পরও ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেননি। এর মধ্যে ২৯৫ জন শিক্ষার্থীর জিপিএ-৫ রয়েছে। কলেজ না পাওয়াদের জন্য ৪র্থ পর্যায়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলেও জানান কয়েকটি সূত্র।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা ঘরে বসেই আবেদন করতে পেরেছে, ফলাফল জানতে পেরেছে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের ভর্তি ও সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করতে পেরেছিলেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে ১ হাজার থেকে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

ভর্তির নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত রাখা হয়। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা