× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৬:১৯ পিএম

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে (ভিজে স্কুল) তৃতীয় শ্রেণিতে ভর্তির লটারিতে চান্স পেয়েছে সাবিহা ইসলাম নামে এক বালিকা। এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর নামও একাধিকবার এসেছে। ফলে অভিভাবকদের মধ্যে লটারি কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। 

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ডিজিটাল লটারি কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে ওইদিন বিকালেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে। ফলাফলে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তির তালিকায় এক বালিকার নাম এসেছে। এ ছাড়া এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে। 

বালক বিদ্যালয়ে নাম আসা বালিকার মা বলেন, ‘আমার মেয়ে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ  বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি লটারিতে চান্স পেয়েছে দেখেছি। ফরম পূরণের সময় আমার ভুল হবার কারণেই এমন হয়েছে।’

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তির তালিকায় এক বালিকার নাম এসেছে। এছাড়া এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে বলেও জেনেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফরম পূরণের সময় ভুল করায় এমন হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে একজনের নাম একাধিকবার আসলে ভর্তি একবারই হবে।' 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা