× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নামছে শিবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম

জবিতে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নামছে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। 

এ সময়  এক মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের সময়সীমা নিশ্চিত করা এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ ও পরের মাসে শিক্ষার্থীদের  বিশেষ বৃত্তি দেওয়ার দাবি জানায় সংগঠনটি।

জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা যমুনায় আন্দোলন করার সময় বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এতদিন অতিবাহিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাকাও বৃত্তি দেয়নি। আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেনি। অক্টোবরের প্রথম সপ্তাহে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে।

লাগাতার আন্দোলনের বিষয়ে তিনি বলেন, শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মত কর্মসূচি নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আরো কঠোর আন্দোলন ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা