বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় এক মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের সময়সীমা নিশ্চিত করা এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ ও পরের মাসে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দেওয়ার দাবি জানায় সংগঠনটি।
জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা যমুনায় আন্দোলন করার সময় বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এতদিন অতিবাহিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাকাও বৃত্তি দেয়নি। আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেনি। অক্টোবরের প্রথম সপ্তাহে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে।
লাগাতার আন্দোলনের বিষয়ে তিনি বলেন, শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মত কর্মসূচি নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আরো কঠোর আন্দোলন ।