× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গকসু নির্বাচন: চূড়ান্ত তালিকায় ৬৭ প্রার্থী, বাদ পড়লেন ৭ জন

গবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:০০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (গকসু) নির্বাচনে ৬৭ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে রিটার্নিং অফিস। বাদ পড়েছেন ৭ জন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

রিটার্নিং অফিস জানায়, ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়লে কিংবা পরীক্ষায় অংশ না নিলে প্রার্থিতা বাতিল হবে। এ ছাড়া তফসিল অনুযায়ী কয়েকজন প্রার্থী নিজ উদ্যোগে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

চূড়ান্ত তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজিব হোসেন (ফলিত গণিত), আবু সুফিয়ান মুছা (ভেটেরিনারি), রাকিব (আইন), মো. আব্দুল মাজেদ সালাফি (ভেটেরিনারি), মো. রিফাত হোসাইন (আইন), নাসিম (রসায়ন), শেখ খোদারনূর ইসলাম (আইন), ইয়াছিন আল মৃদুল দেওয়ান (বাংলা) ও মো. মির্জন (আইন)।

সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন মো. রায়হান খান (ভেটেরিনারি), আফসানা মিমি (এমপিবিএমই), মো. অন্তু দেওয়ান (আইন) ও রিদুয়ানুল ইসলাম মানিক (বিএমবি)। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহিদ হাসান (কৃষি), শিফাতুর রহমান শিশির (ইংরেজি) ও সামিউল হাসান শোভন (এমপিবিএমই)।

কোষাধ্যক্ষ পদে আছেন ওবাইদুর রহমান সবুজ (বিবিএ), জাহিদ হাসান (আইন), খন্দকার আব্দুর রহিম (ফার্মেসি) ও সালাউদ্দীন (সিএসই)। ক্রীড়া সম্পাদক পদে লড়বেন মাহমুদুল হাসান রাব্বি (আইন), মো. আবদুল্লাহ আল বাকির (সিএসই) ও ফয়সাল আহমেদ (বাংলা)।

ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদকার্যনির্বাহী সদস্য পদে কৃষি, ভেটেরিনারি, কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে, বাতিল প্রার্থীদের মধ্যে আছেন ভিপি পদে মো. জামিল রাব্বি (ভেটেরিনারি), সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলিমুল হাসান (ইইই), নাদিয়া ইসলাম তৃষা (এমপিবিএমই) ও সুমাইয়া আক্তার জেরিন (আইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নামিরা জামান (এমপিবিএমই), সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে মো. রাকিবুল হাসান জয় (আইন) এবং কার্যনির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদৌস লামিশা (বাংলা)।

রিটার্নিং অফিসের তথ্য অনুযায়ী, জামিল রাব্বি, সুমাইয়া আক্তার জেরিন, নামিরা জামান ও রাকিবুল হাসান জয় স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য, সর্বশেষ গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারিআগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা