× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতে ৭টি বাসের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৭টি বাসের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে  আরও যুক্ত হলো নতুন ৭টি বাস। যার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবি উপাচার্য বলেন, ৭টি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা দূর হবে। ইউজিসি থেকে একসঙ্গে ৭টি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি।  তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় বক্তব্য রাখেন বেরোবি’র সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা  ও কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা