× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'ছাত্রদল ও 'রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ' প্যানেলের ১২ দফা দাবী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম

'ছাত্রদল ও 'রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ' প্যানেলের ১২ দফা দাবী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থাসহ ১২ প্রস্তাবনা দিয়েছে 'রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ' ও 'ছাত্রদল' সমর্থিত প্যানেল। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবী জানানো হয়। 

সংবাদ সম্মেলনে প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন ছাত্র অধিকার পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মেহেদি হাসান মারুফ। তাদের ১২ দফা দাবিগুলো- (১) ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা (২) নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করা (৩) 'ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা (৪) এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ (৫) প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করা (৬) 'সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করা (৭) 'নির্বাচনী ব্যালট ছাপানো, বাঁধানো, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিতকরণ (৮) পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা করা (৯) ভোটের সময় ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার প্রকাশ করা (১০) 'সাইবার বুলিং সেল কার্যকর করা (১১) ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেয়া যাবে না (১২)আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, ' তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন প্যানেলদের মধ্য প্রশ্ন উঠেছে। তফসিল ঘোষণার পর থেকেই ছাত্র শিবির কোন রকম আচরণ বিধির নূনতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতর বিলি, হলে পানির ট্যাংক বসানো, খিচুরি পার্টি, মুড়ি পার্টিসহ শিক্ষার্থীদের নানান উপঢৌকনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে। যার ফলে 'টাকা যার, ভোট তার' নীতির প্রবর্তন হচ্ছে। এটা সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন। 

এ সময় সংবাদ সম্মেলনে জিএস, এজিএস পদপ্রার্থীসহ দুই প্যানেলের বিভিন্ন পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ছাত্রদলের মিঠু

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সম্পাদক মাহমুদুল হাসান মিঠু। শনিবার ছিল নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।। তবে তিনি সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচন করবেন। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এর আগে গত রবিবার ছাত্রদলের প্যানেল ঘোষণা দেওয়া হলে ‘আশানুরূপ’ জায়গা না পাওয়ায় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন রাবি ছাত্রদলের সাংগঠনিক দায়িত্ব পালন করা মিঠু।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা