× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৬ পিএম

জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে মো. মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

ভিপি ও জিএস পদের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

এছাড়া এজিএস (পুরুষ) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন।

হল সংসদের বিজয়ীরা হলেন—

আল বেরুনী হল

ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস পদে জয় পেয়েছেন মুনতাসির বিল্লাহ খান। আল বেরুনী হলের এজিএস হলেন সাদমান হাসান খান।

নবাব জয়জুন্নেসা হল 

ভিপি পদে বুবলি আহমেদ (মার্কেটিং, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) জয় পেয়েছেন। জিএস জয়ী হয়েছেন সুমাইয়া খানম।

জাহানারা ইমাম হল

ভিপি নির্বাচিত হয়েছেন মাহমুদা খাতুন (গণিত)। জিএস পদে জয়লাভ করেছেন রিজওয়ানা বুশরা (পাবলিক হেলথ)।

১০ নং ছাত্র হল (বঙ্গবন্ধু শেখ মুজিব)

ভিপি পদে জয় পেয়েছেন আসিফ মিয়া (সরকার ও রাজনীতি)। মেহেদী হাসান (আন্তর্জাতিক সম্পর্ক) জিএস পদে জয়লাভ করেছেন।

১৫ নং ছাত্রী হল

ভিপি পদে শারমিন রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হন। জিএস পদে জয়লাভ করেন মেহনাজ মোহনা।

শহীদ সালাম-বরকত হল

ভিপি পদে মারুফ হোসেন (রসায়ন) জয় পেলেন। জিএস পদে জয় পেয়েছেন মাসুদ রানা (ইতিহাস)।

সুফিয়া কামাল হল

জান্নাতুল নাইম জেরিন ভিপি পদে জয়ী হয়েছেন। জিএস পদে জয় পেয়েছেন রুবিনা জাহান।

মওলানা ভাসানী হল

ভিপি পদে বিজয়ী হন আব্দুল হাই স্বপন (গণিত)। জিএস পদে হৃদয় পোদ্দার (লোক প্রশাসন) জয়লাভ করেন।

মীর মশাররফ হল

ভিপি পদে জয়ী হলেন খালেদ জুবায়ের। জিএস পদে জয়ী শাহরিয়ার নাজিম হৃদয় জয়।

তারামন বিবি হল

ভিপি পদে ফারজানা আক্তার ঊর্মি ও জিএস পদে প্রিয়াঙ্কা কর্মকার জয়লাভ করেছেন।

কামাল উদ্দিন হল

ভিপি পদে জয়ী রায়হান কবির। জিএস পদে বিজয়ী হলেন আবরার শাহরিয়ার।

রোকেয়া হল

ভিপি পদে তাফমিম খানম ও জিএস পদে জয়লাভ করেছেন নাবিলা মাহজাবিন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল

ভিপি পদে জয়ী রাকিবুল ইসলাম। জিএস পদে আলী আহমেদ জয়লাভ করেছেন।

২১ নং ছাত্র হল 

ভিপি পদে শিহাব বিজয়ী। জিএস পদে জয়ী অলি উল্লাহ।

রফিক জব্বার হল

ভিপি হলেন মেহেদী হাসান। রফিক জব্বার হলের জিএস পদে বিজয়ী হলেন শরিফুল ইসলাম জয়।

তাজউদ্দীন আহমেদ হল

ভিপি পদে জয়ী হলেন মো. সিফাত উল্লাহ। জিএস পদে জয়লাভ করলেন মাহমুদুল হাসান সাকিব।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল

ভিপি পদে জয়ী অনিক কুমার বণিক। জিএস পদে বিজয়ী মাহমুদুল হাসান ইমন।

বেগম খালেদা জিয়া হল

ভিপি পদে জয়ী হলেন ফারহানা রহমান। জিএস পদে বিজয়ী হলেন ফাতেমা তুজ জোহরা।

১৩ নং ছাত্রী হল

ভিপি পদে বিজয়ী হলেন মাহদাতুন হাসান। জিএস পদে জয়ী মহসিনা তুবা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা