× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রী সংস্থার নামে জাল ভোটের অভিযোগ করা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি অধ্যাপক ড. নাহরীন ই খানসহ তিন শিক্ষক এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ এনে তারা এই সিদ্ধান্তের কথা জানান। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানো অন্য দুই শিক্ষক হলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, গণিত বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম। এরা সবাই বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘ভোটারদের আঙুলে যে কালি ব্যবহার করা হচ্ছে তা স্থায়ী নয়, কয়েক মিনিটের মধ্যেই মুছে যাচ্ছে। নির্বাচনের দিন নতুন ভোটার বানানো হয়েছে। এছাড়া অতিরিক্ত ব্যালট ছাপানোর বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্য ছিল। আমাদের কাছে মনে হয়েছে আজকের নির্বাচন একটি সাজানো নাটক ছাড়া কিছুই নয়। তাই আমরা এই প্রহসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা