× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম

বাকৃবিতে দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে নানা স্লোগান দেন। 

আন্দোলনকারী শিক্ষার্থী শিবলী সাদী বলেন, প্রশাসনের অভিযোগ ছিল আমরা তাদেরকে সহযোগিতা করছি না। তাদের দাবি ছিল একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নিলে সিন্ডিকেট সভাসহ বাদবাকি প্রক্রিয়া আগাবে। আমরা গত ৮ সেপ্টেম্বর ছাত্র বিষয়ক উপদেষ্টাওর সঙ্গে আলোচনার সময় কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নিয়েছি কিছু শর্তসাপেক্ষে। আমরা প্রশাসনকে কয়েকটি প্রস্তাবনা দিয়েছি। আমরা জানি না কী কারণে প্রশাসন সিদ্ধান্তহীনতায় আছে। 

পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। সর্বশেষ ৮ সেপ্টেম্বর আমরা ৬ দফা প্রস্তাব দিয়েছি। প্রস্তাবনার মধ্যে বহিরাগতদের বিচারকার্য দৃশ্যমান করা, তাদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ এবং প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা জোরদারের বিষয় ছিল। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে আলোচনা চলছে। তদন্ত কমিটিসহ বিভিন্ন কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। খুব দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, গত বরিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা একক কম্বাইন্ড ডিগ্রির দাবি না মানায় সভাস্থলে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করেন বাকৃবি শিক্ষার্থীরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা