নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৭ পিএম
বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষনা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও দ্রুত নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কলেজটির ক্যাফেটেরিয়ায় মতবিনিময় সভা করেন তারা। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষনা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও নির্বাচনের দাবি জানানিয়ে শিক্ষার্থীরা বলেন, ছোট অথবা বড় যেকোন সমস্যা সামাধানে তাদের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। তবে ডাকসু নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো ও সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
এ বিষয়ে আলোচনা চলছে জানিয়ে দ্রুত বাকসু নির্বাচন দেবার কথা জানিয়েছে কলেজ কতৃপক্ষ।