× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসু

ছাত্রদলের বিশৃঙ্খলা, স্থগিতের এক ঘন্টা পর বঙ্গমাতা হলে ভোটগ্রহণ শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৩ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৬ পিএম

সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হলে তাদের হলের বাইরে অবস্থান নিতে দেখা যায়। ছবি: আরিফুল আমিন

সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হলে তাদের হলের বাইরে অবস্থান নিতে দেখা যায়। ছবি: আরিফুল আমিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গমাতা হলে ভোট কারচুপির চেষ্টার অভিযোগে ছাত্রদলের বিশৃঙ্খলায় প্রায় এক ঘন্টা ভোট গ্রহণ সাময়িক স্থগিত ছিল। এ সময় সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিষয়টি জানাজানি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভোট কারচুপি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে সৃষ্ট হট্টগোলের কারণে জাকসু নির্বাচনের কয়েকটা কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ বন্ধ করে রাখা হয়। এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সাময়িক ভোটগ্রহণ বন্ধ ছিল। 

নারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। একসময় তারা ভোট কেন্দ্র গিয়ে দেখেন বেশ কয়েকজন ছাত্র সেখানে অবস্থান করছিল। এক পর্যায়ে সাংবাদিকদের বের করে দেওয়ার চেষ্টা করেন তারা। 

ওই হলের প্রভোস্ট শামীমা নাসরীন জলি বলেন, জাকসুতে এখন পর্যন্ত কোনো ভোট জালিয়াতির ঘটনা ঘটেনি। হলে যেটা হয়েছে, ভোট দেওয়ার পর ভোটারদের আঙ্গুলে দেওয়া অমোচনীয় কালি মুছে যাচ্ছিলো, এজন্য হল প্রশাসন নতুন কালি না আসা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত করে রেখেছিল। পরে ছাত্রদলের ভিপি প্রার্থী সাদিসহ একদল নেতাকর্মী নিয়ম ভঙ্গ করে একজন জাতীয়তাবাদী শিক্ষকের নেতৃত্বে হলে প্রবেশ করে ভোট জালিয়াতির অভিযোগ তুলো হট্টগোল শুরু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা