বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫১ পিএম
ভোট দিলেন শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাড়ের সকাল ১০টায় তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে ভোট প্রদান করেন। এর আগে সকাল ১০টার দিকে একই কেন্দ্রে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।
ভোট প্রদান শেষে আরিফুল্লাহ আদিব অভিযোগ করে বলেন, ‘প্রশাসনকে আমরা বারবার জানিয়েছিলাম বহিরাগত ও সাবেক ছাত্রদল নেতাদের ব্যাপারে। তারা আশ্বস্ত করেছিল যে সকাল থেকে কেউ থাকবে না। কিন্তু ভোটকেন্দ্রে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, এ বিষয়ে প্রশাসনই ভালো জানে।’
তিনি আরও বলেন, ‘ডোপ টেস্টের রিপোর্ট এখনও হাতে পাইনি। অথচ প্রশাসন বলেছিল, ডোপ টেস্টে অংশ নিতে হবে এবং রিপোর্ট পজিটিভ এলে প্রার্থিতা বাতিল হবে। কিন্তু এখনো কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি।’