প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৮ পিএম
আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
আজ বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছে।
তবে ফলাফল ঘোষণার আগে সন্ধ্যা থেকে পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাস এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ, র্যাব, বিজিবিসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীদের পর্যাপ্ত সদস্যের উপস্থিতি দেখা করা গেছে।