× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রেইল ভোট দিয়ে উচ্ছ্বসিত দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০০ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২১ পিএম

মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার। প্রবা ফটো

মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার। মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ফারুক ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে ভোট দেন ফারুক হাওলাদার। ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, চমৎকার অভিজ্ঞতা হয়েছে। জাতীয় নির্বাচনেও এই ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার প্রথা চালু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুই চোখে দেখতে পারেন না ফারুক হাওলাদার। এই ঢাবি শিক্ষার্থী বলেন, আজ অনেক খুশি লাগছে। কারণ, প্রথম শ্রেণি থেকে যে পদ্ধতিতে (ব্রেইল) এ পর্যন্ত লেখাপড়া করেছেন, সেই পদ্ধতিতেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। এজন্য ডাকসু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি ভোটকেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোটগণনা শেষে ফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা