× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচনে কারচুপি হচ্ছে : অভিযোগ বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। টিএসসির পায়রা চত্বরের খোলা মাঠে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।

এতে বক্তব্য দেন সংগঠনটির ভিপি প্রার্থী আবদুল কাদের এবং সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আরও বেশ কয়েকজন প্রার্থী ও কর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ প্রার্থী। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা