× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচন: বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৭ এএম

ছবি : সংগহীত

ছবি : সংগহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং এবং পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এ সময়ে যানবাহনের চালক ও যাত্রীদের এসব ক্রসিং ও আশপাশের সড়ক যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার নির্দেশ দিয়েছে ডিএমপি। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই নিয়ন্ত্রণের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা