× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবি শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।

নিহত হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিন বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নিহত সুমাইয়ার বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, আমরা দুইটার সময় ভিক্টিমের বড় ছেলের ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এখনই বলতে পারছি না আমরা। তবে গায়ে কোনো আঘাতেরও চিহ্ন নেই। পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, তদন্তের পর বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা