× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসু নির্বাচন

ছাত্রদল ও শিবিরের প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯ পিএম

ছাত্রদল ও শিবিরের প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পৃথক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। রবিবার (৭ সেপ্টেম্বর) এই প্যানেল ঘোষণা করা হয়।

ছাত্রদল তাদের প্যানেলে শীর্ষ পদগুলোতে নারী নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে।  তবে আলোচিত নেতা মাহমুদুল হাসান মিঠু প্যানেল থেকে বাদ পড়ায় তিনি স্বতন্ত্র হিসেবে ভিপি পদে প্রার্থী হয়েছেন। অন্যদিকে ছাত্রশিবির ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে একটি প্যানেল দিয়েছে, যেখানে সাধারণ সম্পাদক (জিএস) পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সাবেক সমন্বয়ককে প্রার্থী করা হয়েছে। 



রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করে। প্যানেল ঘোষণার সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ‘যখন অন্য দলের নেতারা নিজেদের ক্যারিয়ার গঠনে ব্যস্ত ছিল, তখন ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে গণতান্ত্রিক লড়াইয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা সেই ত্যাগী নেতাদের নিয়েই প্যানেল গঠন করেছি।’

কেন্দ্রীয় সংসদে ছাত্রদলের পক্ষ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দিন আবীর, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন এবং এজিএস পদে জাহিন বিশ্বাস এষাকে মনোনীত করা হয়েছে। ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং  নাফিউল ইসলাম জীবন সংগঠনটির দপ্তর সম্পাদক এবং জাহিন বিশ্বাস এষা যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পয়েছেন।

এ ছাড়াও অন্য পদে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক হিসেবে জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য নার্গিস খাতুন, সহ ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, মহিলা বিষয়ক সহ সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, তথ্য ও গবেষণা সহ সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, বির্তক ও সাহিত্য বিষয়ক সহ সম্পাদকবজিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক এ. আর. রাফি খান, সহ পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)। এ ছাড়াও সদস্য পদে রয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম।

এদিকে বিকাল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। এটিকে একটি ‘ইনক্লুসিভ’ প্যানেল হিসেবে দাবি করেছে তারা।

ছাত্র শিবির মনোনীত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক পদে প্যানেলে হয়ে প্রতিদ্বন্দিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের সভাপতি এস এম সালমান সাব্বির। 

প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাইয়্যেদ সামী, সাংস্কৃতিক সম্পাদক পদে জায়িদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা সম্পাদক পদে সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক পদে নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, সহমিডিয়া সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে হাচান হাওলাদার এবং সহবিজ্ঞান সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম।

বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান লস্কর,  সহবিতর্ক সম্পাদক নয়ন মুরসালীন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাসুদ, সহসমাজসেবা সম্পাদক মাসুমা ইসরাত মুমু। নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দ্বীপ, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক ও খালিদ হাসান।

ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন বলেন, ‘আসন্ন রাকসু নির্বাচনে আমরা ক্যাম্পাসের সকল অংশীজনকে নিয়ে একটি ইনক্লুসিভ প্যানেল সাজিয়েছি। আমরা জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং বিভিন্ন মত ও বিশ্বাসের শিক্ষার্থীদের মিলন ঘটিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা