× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭ পিএম

শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরুদ্ধ করে হত্যাকাণ্ডের দেড় মাস পার হলেও সুষ্ঠু তদন্তে অবহেলা ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা মিল্লাতিয়ান সোসাইটি। 

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতেÑ ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় ইবি মিল্লাতিয়ান সোসাইটির সভাপতি শাহ ফরিদ, সম্পাদক শোয়াইব, ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের মেধাবী ভাই সাজিদ আবদুল্লাহর মৃত্যু ৫০ দিন পার হয়ে গেলেও প্রশাসন এখনও কোনো পদক্ষেপ নেয়নি, এটা খুবই দুঃখজনক। প্রশাসন যদি অতি দ্রুত এই হত্যার বিচার না করতে পারে তাহলে প্রশাসনকে অচল করে দেব।

সাজিদের বন্ধু ইনসামুল ইমাম বলেন, ‘শুরুতে প্রশাসন কোনোভাবে মানতে নারাজ ছিল যে সাজিদকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে প্রমাণ হওয়ায় প্রশাসন আশ্বাস দিয়েছিল যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবে। সাজিদের বাবা লিখিত অভিযোগ দিয়েছিলেন যেন এই মামলা সিআইডির হাতে হস্তান্তর করা হয়। কিন্তু এখনও তা অফিসিয়ালি হস্তান্তর হয়নি।’

মিল্লাতিয়ান সোসাইটির সভাপতি শাহ ফরিদ বলেন, দুই মাস আজ অতিবাহিত হয়ে গেল কিন্তু এখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখলাম না। শিক্ষার্থীদের কল্যাণে অনেক কিছু করবে এ ধরনের আশ্বাস দিয়েছে। কিন্তু এই এক বছরে পুকুরে লাশ ছাড়া আর কিছুই দিতে পারেনি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। পরে শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের ১৭ দিন পর প্রকাশিত ভিসেরা রিপোর্টে তাকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা