× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচন

আবু বাকেরকে সমর্থন জানিয়ে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন

বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২০ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৭ পিএম

শুক্রবার দুপুরে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন করেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। প্রবা ফটো

শুক্রবার দুপুরে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন করেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

মাহিন সরকারের ভাষ্য, গণঅভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই তার এমন সিদ্ধান্ত। আবু বাকের জিতলেই তিনি জিতে যাবেন।

তিনি বলেন, প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও আমার কাছে সবসময়ই মনে হয়েছে, গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আমি মনে করছি, ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের নেতৃত্ব নির্বাচিত হলে যে কারও চেয়ে তারা শিক্ষার্থীদের জন্য বেশি কাজ করবে।

এ সময় তিনি নিজের সমর্থকদের উদ্দেশ করে বলেন, যারা আমাকে সমর্থন করেন প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা