নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬ পিএম
বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ফরম পূরণের ফি বৃদ্ধি সহ অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সরকারি ব্রজমোহন কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এসময় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ফরম পূরনের ফি বৃদ্ধির প্রতিবাদ করেন। পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত টাকা দেয়ার বিষয়টি কষ্টকর বলে দাবি করেন।
এছাড়া দ্রুত অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি প্রত্যাহারের দাবি জানান তারা। পাশাপাশি ফি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বিভাগীয় কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।