× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ নেত্রী হেমা এখন বাম জোটের প্রার্থী

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৬ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একাংশের জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে লড়ছেন হেমা চাকমা। তবে তার বিষয়ে বের হয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

এর আগে তিনি ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট শাখার সাংস্কৃতিক উপ-সম্পাদক। এ ছাড়া গত বছরের ১২ জুলাই সারা দেশ যখন কোটা বাতিলের দাবিতে উত্তাল ছিল, তখন তিনি উপজাতিদের জন্য ৫ শতাংশ কোটা বহালের দাবিতে বিক্ষোভে অংশ নেন।

সম্প্রতি ডাকসুতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করে পোস্ট দেন হেমা চাকমা। পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনা হলে তিনি পরে তা সরিয়ে নেন।

অন্যদিকে তার প্রোফাইল ঘেঁটে পাওয়া যায় আরেকটি পোস্ট, যেখানে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেনআমাকে ভোট না দিলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যাবে। কারণ আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনের পক্ষে থেকেছি।

তবে তার ফেসবুক প্রোফাইলে পাওয়া যায় ভিন্ন চিত্র। গত বছর ১৫ জুলাই যখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, সেই রাতেই হেমা চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরির একটি ছবি আপলোড করেন। সেখানে তাকে দুই বান্ধবীর সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়।

এ বিষয়ে নেটিজেনরা সমালোচনায় মুখর। মাহমুদুল হাসান নামে একজন লিখেছেন, লীগ আর বাম তো একই আরেকজন হাসান আরিফ মন্তব্য করেন, ছাত্রলীগের পদ নিয়ে জুলাইয়ের বিরোধিতা করা এই বামরাই এখন বড় বিপ্লবী সাজছে

এ প্রসঙ্গে প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা বলে ফোন কেটে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা