× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে : রুয়েটের উপাচার্য

রাজশাহী অফিস

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৮:৫৫ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১৯:১৬ পিএম

উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে :  রুয়েটের উপাচার্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা মূল্যায়ন কমিটির ২৭ তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘গবেষণামুখী শিক্ষাকে আরও শক্তিশালী করতে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গবেষণার গুণগত মান উন্নত হলে দেশ-জাতির অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে রুয়েট।’

সভায় গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে পরিচালিত গবেষণা মূল্যায়ন কমিটির ২৬ তম সভার কার্যবিবরণী, সভার অগ্রগতি প্রতিবেদন, ২০২৫-২০২৬ অর্থবছরে দ্বিতীয় ধাপে আহ্বানকৃত বিভিন্ন গবেষণা প্রকল্পের অনুমোদন এবং আহ্বানকৃত গবেষণা প্রকল্পের প্রপোজাল সমূহের রিভিউয়ারদের সম্মানী প্রদান, গবেষণা প্রকল্পের পরিচালকদের আবেদনের প্রেক্ষিতে গবেষণা সহকারী নিয়োগ প্রদানের অনুমতির অনুমোদন এবং বিভিন্ন অর্থবছরের অনুমোদিত গবেষণা প্রকল্পসমূহের মেয়াদবৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, অর্থ ও হিসাব দপ্তরের কম্পট্রোলার মো. নাজিমউদ্দীন আহম্মদ, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদৎ হোসেন। সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা