× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে ৫ সদস্যের কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ২১:৫৩ পিএম

রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে ৫ সদস্যের কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী ও ভোটারদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. একরামুল হামিদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

শনিবার (৩০ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটি ইতোমধ্যে প্রথম সভায় করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে। এ বিষয়ে প্রাসঙ্গিক তথ্য শিগগিরই সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

দীর্ঘদিন ধরেই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো সাইবার বুলিংরোধে কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিল। গত সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এক আলোচনা সভায় নির্বাচন কমিশন এ বিষয়ে আশ্বাস দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতেই এই কমিটি গঠন করা হলো। আসন্ন রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা