× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশ

ডোপ টেস্ট পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৮:৩৪ পিএম

ডোপ টেস্ট পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করানো হবে। ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে। 

শুক্রবার (২৯ আগস্ট) সকাল আটটায় চাকসু নির্বাচন পরিচালনা কমিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রকাশ করে। 

এতে বলা হয়, চাকসু নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। চাকসু নির্বাচন পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫’ শিরোনামে বিভিন্ন আচরণবিধি প্রকাশ করা হয়।

চাকসু নির্বাচনের আচরণ বিধিমালায় আরও বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসতে পারবেন না। কোনো প্রার্থী কর্তৃক রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোনো সংগঠনের কেউ বাঁধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

ডোপ টেস্টের বিষয়ে জানতে চাইলে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু মনোনয়ন ফরম নেওয়ার সময় আমরা প্রার্থীদের ডোপ টেস্টের জন্য একটি কার্ড প্রদান করব। প্রার্থী সেই কার্ড নিয়ে চবি মেডিকেল সেন্টারে গিয়ে টেস্টের জন্য নমুনা দিয়ে আসবে। পরবর্তীতে মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডোপ টেস্টের রিপোর্ট চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠাবেন। ডোপ টেস্টের ফি প্রার্থীকে বহন করতে হবে। আত্মপক্ষ সমর্থনের আমরা সুযোগ দেব, যেন তার আত্মসম্মান বজায় থাকে। প্রার্থীকে তার রিপোর্টের বিষয়ে একাকী জানানো হবে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় আপত্তি জানানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ সেপ্টেম্বর ।

মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ ও মনোনয়নপত্র জমাদান ১৫ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র বিতরণের শেষ তারিখ ও মনোনয়নপত্র জমাদান ১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর। ভোট গ্রহণ চলবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা