× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সির্টিতে শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৫:৪৪ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর

শিক্ষকগণ তাঁদের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কার্যকর নাগরিক হিসেবে গড়ে তোলেন, একইসাথে, শিক্ষকরা জ্ঞান, ও প্রজ্ঞার মাধ্যমে দেশের প্রয়োজনে অবদান রাখেন; সেজন্য সমৃদ্ধ জাতি গঠনে আমাদের দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ড. আহসান এইচ. মনসুর।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে ড. আহসান এইচ. মনসুর এসব কথা বলেন। ২৫ আগস্ট রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড-এর সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে বর্তমান গভর্নর দক্ষতার সাথে পরিচালনার করছেন। পাশাপাশি ড. ফরাসউদ্দিন আশা প্রকাশ করেন, বর্তমান গভর্নর  সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল এবং গভর্নর পদটিকে সাংবিধানিক পদে অনুমোদনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সুফিয়া ইসলাম এবং প্রশিক্ষণ গ্রহণকারী দু’জন শিক্ষক। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ৩৪ জন শিক্ষকের হাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ড. আহসান এইচ. মনসুর সনদ তুলে দেন।  বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা এই  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা