প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৫:৩৯ পিএম
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফায়ার সার্ভিসের মহড়া আজ (২৭ আগস্ট) সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, অস্ট (AUST) ক্যাম্পাস সেফটি টাক্স ফোর্স-এর চেয়ারম্যান প্রফেসর ড. মাজহারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর, লাইব্রেরিয়ান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।