× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২১:০৫ পিএম

ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কারাতে ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ক্লাবের সদস্যের মতামত এবং গত অর্থবছরের বিদায়ী সভাপতির সুপারিশের ভিত্তিতে উপদেষ্টা প্যানেল এই কমিটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইমুন নোমান এবং সাধারণ সম্পাদক এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম। 

কমিটির অন্য পদগুলোতে রয়েছেন- সহ-সভাপতি সিদরাতুল মুনতাহা সাদিয়া, রাসেল আহমেদ ও ঐশি জামান মুসকু; যুগ্ম সাধারণ সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ ও শারমিন আক্তার; সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আকাশ ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী; অর্থ সম্পাদক ইরফান উল্লাহ ও সহ-অর্থ সম্পাদক তিথি খাতুন; সেক্রেটারি অব মেম্বার সিরাজুম মুনিরা রাফা ও ডেপুটি সেক্রেটারি অব মেম্বার ফারজানা আফরোজ, দপ্তর সম্পাদক ফারহানা নাসরিন ও সহ-দফতর সম্পাদক মিথিলা ইসলাম মায়া; প্রকাশনা সম্পাদক ফারিহা আখি ও সহ-প্রকাশনা সম্পাদক কানিজ ফাতেমা কানন; আইন সম্পাদক লাবিবা ও সহ-আইন সম্পাদক আনিকা তাবাসসুম ঈশা; তথ্যপ্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হোসেন ও সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক আরিফুল ইসলাম; প্রশিক্ষণ সম্পাদক হাসিন রুবাইয়াত ও সহ-প্রশিক্ষণ সম্পাদক ইফফাত জেরিন কেয়া।

নতুন সভাপতি ফাইমুন নোমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাব শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, আত্মরক্ষার কৌশল এবং খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে কাজ করবে। দক্ষ প্রশিক্ষক ও সংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করব, ইনশা’আল্লাহ। আমাদের পরিকল্পনায় রয়েছে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, কিউ গ্রেডিং টেস্ট, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং আত্মরক্ষা সচেতনতা কর্মসূচি। আমরা বিশ্বাস করি, এসব কার্যক্রম ক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা