× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি ছাত্র সংসদ গঠনে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২০:৩৬ পিএম

ইবি ছাত্র সংসদ গঠনে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের রোডম্যাপ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতারা। 

সোমবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য ছাড়াও সভাকক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, জুলাই সংগঠক এসএম সুইট, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, ইসলামী ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক খান, বোরহান উদ্দিন, রাকিবুল ইসলাম, সাজ্জাতুল্লাহ শেখ প্রমুখ।

ছাত্র সংসদ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি; অবশ্যই এই দাবি পূরণ করব। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট অনেক আইন করেছেন। আমরা চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য যে গঠনতন্ত্র আছে সেটি এনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য একটি গঠনতন্ত্র তৈরি করব। সেটি সিন্ডিকেটে অনুমোদন হলে ইউজিসিতে অনুমোদনের জন্য পাঠানো হবে। ইউজিসিতে শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধিত্ব দলকে যোগাযোগের সুযোগ করে দেব। অনুমোদন হয়ে গেলে সেখান থেকে এটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। তারপর কেবিনেটে গেলে আইন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ আইন পাস হয়ে যাবে।’

শিক্ষার্থীরা সম্ভাব্য তারিখ জানতে চাইলে উপাচার্য বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় লাগবে না, অফিসিয়াল কার্যক্রমে সময় লাগবে। সম্ভবত ধরো, ১৫ নভেম্বরের মধ্যে আশা রাখি আমরা ইকসু নির্বাচন আয়োজন করতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা