× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীরা থাকে আতঙ্কে

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১১:৩০ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাওনাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। প্রবা ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাওনাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। প্রবা ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাওনাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি উপজেলা শিক্ষা কমিটি প্রায় তিন বছর আগে পরিত্যক্ত ঘোষণা করলেও সেখানে আজও চলছে পাঠদান। 

পরিত্যক্ত ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা। বৃষ্টি হলে চুইয়ে পড়ে পানি। তারপরও বিকল্প ভবনের ব্যবস্থা না করেই এখানে ক্লাস নেওয়া হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে আতঙ্কে শিক্ষার্থীরা ক্লাস করছে। এ অবস্থায় অভিভাবকরাও রয়েছেন আতঙ্কে।

জানা গেছে, নতুন নির্মাণ না হওয়ায় তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস চলছে। পঞ্চম শ্রেণির মোহনা ইসলাম বৃষ্টি জানায়, ক্লাস করার সময় খুব ভয় লাগে। মনে হয় হঠাৎ ছাদ ভেঙে মাথার ওপর পড়ে যাবে। আমরা চাই নতুন ভবন। যাতে নিরাপদে ক্লাস করতে পারি। একই শ্রেণির মিশকাত আলী মুগ্ধ ও ইয়ামিন সুলতানা বলে, ভবনটি ভাঙা হওয়ায় ক্লাস করার সময় মনোযোগ ধরে রাখা কষ্ট হয়।

অভিভাবক কাকন মাহমুদ বলেন, সন্তানদের স্কুলে দিয়ে আতঙ্কে থাকতে হয়। কখন যে দুর্ঘটনা ঘটে। তাই নিয়ে চিন্তিত থাকি। সরকারের কাছে নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।

অন্য অভিভাবক ফিরোজা বেগম বলেন, পরিত্যক্ত ভবনে ক্লাস কোনোভাবেই নিরাপদ নয়। স্কুলের সহকারী শিক্ষক ফজলে আনসারী ও হোসনা ইয়াসমিন বলেন, পরিত্যক্ত ঘোষণার পরও বিকল্প ব্যবস্থা না থাকায় এখানেই ক্লাস নিতে হচ্ছে। মাঝে মাঝেই পলেস্তরা খসে পড়ে। কবে নতুন ভবন হবে তা অনিশ্চিত।

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্কুলে ৩০৯ শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক আছে। উপজেলা ও জেলা শিক্ষা অফিসকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনও নতুন ভবন নির্মাণে উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে ঝুঁকির মধ্যও পরিত্যক্ত ভবনেই শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে।

বালিয়াকান্দি উপজেলা ইউএনও এবং উপজেলা শিক্ষা কমিটির সভাপতি চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, স্কুলের দুরবস্থার কথা আমরা জানি। সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান বলেন, বাওনাড়া সরকারি প্রাইমারি স্কুল ভবন ঝুঁকিপূর্ণ সেটা জানি। নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা