× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বঞ্চিত করায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২৩:৩০ পিএম

কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বঞ্চিত করায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি

সারা দেশের কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের (বিকল্প) শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ অবস্থান কর্মসূচি পালন কর হয়। 

কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে পরিপত্র বাতিলের দাবিতে গতকাল সকাল ১১টার দিকে শুরু হয় এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। এতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মো. ইস্কান্দার আলী হাওলাদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব মো. রেজাউল হক।

লিখিত বক্তব্যে বলা হয়, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ টেক্সট বুক বোর্ডের কারিকুলাম অনুসরণ করে দেশের কৃষ্টি-কালচার পুরোপুরি অনুসরণ করে উন্নতমানের শিক্ষা প্রদান করে আসছে। বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ সরকার বৈষম্যমূলক পরিপত্র জারি করে কিন্ডারগার্টেন ছাত্রছাত্রীদের বঞ্চিত করেছে।

এদিকে গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, তাদের যে দাবি, সেই দাবির ঘটনায় উচ্চ আদালতে রিট করা হয়েছে। রিটের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

প্রসঙ্গত, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই বলে উল্লেখ করে। এই পরিপত্র জারির পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা