× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭১ শিক্ষককে কালো তালিকাভুক্ত পাঁচ বছরের জন্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২১:৪৬ পিএম

৭১ শিক্ষককে কালো তালিকাভুক্ত পাঁচ বছরের জন্য

চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগে ৭১ শিক্ষককে আগামী ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এসব শিক্ষক বোর্ডের নিয়ন্ত্রণাধীন আগামী পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিতব্য কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। 

বুধবার (২০ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি থেকে কর্তন করে বোর্ডকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকা পর্যালোচনায় শাস্তিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেÑ নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মানিকগঞ্জসহ একাধিক জেলার শিক্ষক। বিষয়ভিত্তিকভাবে দেখা যায়, সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে। এর বাইরে বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে মূল্যায়নে অবহেলার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী শিক্ষক, আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ।

বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একইভাবে শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা