× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসু নির্বাচন

মনোনয়নপত্র বিতরণের নতুন সময় নির্ধারণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২১:৪১ পিএম

মনোনয়নপত্র বিতরণের নতুন সময় নির্ধারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের নতুন সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রবিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, চলবে ২৬ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত।  

বুধবার (২০ আগস্ট) বিকালে রাকসুর নির্বাচন কমিশনারদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, রাকসুর মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।

আগের তফসিল অনুযায়ী পরবর্তী তারিখগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। তফসিল অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর; ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওইদিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার পর এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়। ছাত্রনেতারা বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেন। পরে বুধবার বিকালে রাকসুর নির্বাচনের সময় (১৫ সেপ্টেম্বর) অপরিবর্তিত রেখে নতুন করে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ জানাল নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা