× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার মানোন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২১:৩২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে ৭ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। সংগঠনটি জানিয়েছে, প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তোলা হলো দাবিগুলোর মূল লক্ষ্য।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ এই দাবি পেশ করেছে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র সুনির্দিষ্টকরণ করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী পদ সংরক্ষণ করতে হবে, জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করতে হবে, পদোন্নতির সুযোগ ৫০ শতাংশে উন্নীত করতে হবে।

বক্তারা আরও দাবি করেন, মেধার অপচয় রোধে প্রকৌশলীদের অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ করতে হবে, ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন ও ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন করতে হবে, শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি এবং ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

সরকারের উদ্দেশে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, অবিলম্বে এই সাত দফা দাবি বাস্তবায়ন করা হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হতে হব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা