প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:৫৯ পিএম
২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থী ভর্তির নির্ধারিত ওয়েবসাইট ও মেসেজ দিয়ে ফল জানা যাবে।
ফল জানা যাবে দুটি পদ্ধতিতে। যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে নিচের ফরম্যাটে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে।
SMS Format: GSA<space>RESULT <space>USERID Reply: GSA 2023: ইউজার আইডি, XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN XXX, Class XXXX, Shift XXX, Version:XXX, Status XXX, এর জন্য নির্বাচিত
এ ছাড়াও অনলাইনে ফলাফল পেতে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে।
এবার শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া চাহিদা অনুযায়ী ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। এই প্রক্রিয়ায় সর্বমোট ৩ হাজার ৩৯২ প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি ও ২ হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে ৯ লাখ ১২ হাজার ৬৪৪ টি আবেদন জমা পড়েছে।