× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবিতে আইসিটি সচিব

বিশ্ব পঞ্চম শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে

খুলনা অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২২:২৯ পিএম

বিশ্ব পঞ্চম শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব অতিক্রম করে বিশ্ব এখন পঞ্চম শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। এ সময়ে বাংলাদেশকেও প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আগে ধারণা করা হতো কম্পিউটার এলে মানুষের কর্মসংস্থান নষ্ট হবে।

কিন্তু বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগেও মানুষই সবকিছু পরিচালনা করছে। এআই ব্যবহারের ফলে চাকরির সুযোগ কমেনি, বরং শিক্ষার্থীদের সফট স্কিল ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইসিটি সচিব বলেন, ইডিজিই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সফট স্কিল উন্নত করছে। ভবিষ্যতে অ্যাডভান্স লেভেলে আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে। এ প্রকল্প শেষ হলেও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইনোভেশন হাব চালু থাকবে, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি ক্যাশলেস সোসাইটি ও পেপারলেস অফিস গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রশাসন ও একাডেমিয়ার মধ্যে নিবিড় সংযোগ স্থাপন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইডিজিই প্রকল্প থেকে উপকৃত হয়েছে। এটি তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি একেএম আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এসএম রফিজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ইডিজিই কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন।

সভায় আরও বক্তব্য দেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা