× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৬:২৩ পিএম

স্বাস্থ্য সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম নেতা মহিউদ্দীন রনি।

সংবাদ সম্মেলনে রনি বলেন, আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল বের করা হবে। এসময় তিনি স্বাস্থ্য সংস্কার আন্দোলনে বরিশালবাসীসহ সবাইকে পাশে থাকার আহবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে রনি অভিযোগ করে বলেন, হাসপাতালের সামনে শিক্ষার্থীদের অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালিয়েছে। তারা এই হামলার তীব্র নিন্দা ও জড়িতদের বিচার দাবি করেন। উল্লেখ্য, গত ২০ দিন যাবত স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা