× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির ভূমিকা’ বিষয়ে পাবলিক লেকচার

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:২০ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির ভূমিকা’ বিষয়ে পাবলিক লেকচার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির ভূমিকা’ বিষয়ে লেকচার দেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক অর্থনীতিবিদ স্যার পার্থ দাশগুপ্ত। দারিদ্র্য ও পুষ্টির অর্থনীতি, পরিবেশগত অর্থনীতি, অর্থনৈতিক পরিমাপ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির ওপর পার্থ দাশগুপ্তের কাজ বিশ্বব্যাপী স্বীকৃতি এবং আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে।

স্যার পার্থ দাশগুপ্ত তাঁর বক্তৃতায় প্রকৃতি এবং বৈশ্বিক উৎপাদনের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের (ইকো-সিস্টেম) রক্ষণাবেক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। একই সঙ্গে অর্থনৈতিক উৎপাদনের মূল্য নির্ধারণে প্রকৃতির ক্ষয়িষ্ণুতার মূল্যও যোগ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. একে এনামুল হক। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার, একাডেমিক উপদেষ্টা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ও উপদেষ্টা ড. আবুল এইচএমজি আজম, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা