× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৪:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগস্ট বিকাল ৩টা।

ডাকসু নির্বাচনের প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। একই সময়ে হল সংসদের প্রার্থীরা সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীরে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করবেন।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একই সঙ্গে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে, নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, চূড়ান্ত তালিকায় বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত তথ্যপ্রমাণ সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা