× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে ‘বিজয় ফিস্টের’ খাবার খেয়ে ৮৩ শিক্ষার্থী অসুস্থ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৮:০৮ পিএম

রাবিতে ‘বিজয় ফিস্টের’ খাবার খেয়ে ৮৩ শিক্ষার্থী অসুস্থ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত ‘বিজয় ফিস্টে’র খাবার খেয়ে বিজয়-২৪ হলের ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেছে কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে বিজয় চব্বিশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, ‘বিজয় ফিস্টের খাবার খেয়ে হলের ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। কারও গ্যাস্টিক, কারও ফুড পয়জনজনিত সমস্যা হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। সবাইকে খাবার স্যালাইন দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

মঙ্গলবার (৫ আগস্ট) চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে এই খাবার খেয়েছেন। খাবারের নিম্নমান নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন অনেক শিক্ষার্থীরা। আজ বুধবার ‘বিজয় ২৪’ হলের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে ফেসবুকে জানান। এরপরই আলোচনা-সমালোচনা শুরু হয়। 

বিজয় ২৪ হলের ১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, ‘খাবার খাওয়ার পর পেটে ব্যথা অনুভব করি। রাতেও খাবার খেতে পারি নাই। পরে সকালে মেডিকেলে গিয়ে চিকিৎসা নিয়েছি।’

হলের ৪২১ নম্বর আবাসিক শিক্ষার্থী অর্পণ ধর বলেন, ‘আমাদের কক্ষের আমিসহ তিনজনই বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। এখন পর্যন্ত ৫-৬ বার টয়লেটে গিয়েছি। সকালে গিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ঔষধ নিয়ে এসেছি।’ 

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ‘আজকে আমি ডিউটিতে ছিলাম না। দায়িত্বরত তিনজন চিকিৎসক আজকে রোগী দেখেছেন। তাদের সঙ্গে কথা হয়েছে। পেটের সমস্যার কারণে আনুমানিক ১৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা